ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পারমাণবিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত থাকার নির্দেশ উত্তর কোরীয় নেতা কিমের

#
news image

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি উৎক্ষেপণ পরীক্ষা চালানো তদারকি  করেছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পূর্ণ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম ‘কেসিএনএ’ এ তথ্য জানিয়েছে।

পিয়ংইয়ং থেকে এএফপি আজ একথা জানায়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন, যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা চালাচ্ছে- তাদের সতর্ক করতে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা এবং পারমানবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে। শক্তিশালী আঘাত করার ক্ষমতাই নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দেয় বলে তিনি মন্তব্য করেন।

বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরের উপর দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার সকাল থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েকবছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই। 

আন্তর্জাতিক ডেক্স :

০১ মার্চ, ২০২৫,  5:51 PM