ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

#
news image

নরসিংদীতে র‍্যাবের বিশেষ অভিযানে  ৪৬ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১ সিপিএসসি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃত হলো বরিশালের মুলাদী উপজেলার খাসের হাট গ্রামের আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার আলেক নূর হোসের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতই এলাকার মো: ইমান আলী শেখের ছেলে আলামিন শেখ।
 
র‍্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার করা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
তিনি আরও জানান, র‍্যাব ১১ গত বছরের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত হত্যা, অপহরণ,ধর্ষণ ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার, অস্ত্র, গোলা বারুদ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। 

নাজমুল হক চৌধুরী, নরসিংদী :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:25 AM