ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যলয়ের নাম পরিবর্তনের দাবীতে গাজীপুরে রেললাইন অবরোধ শিক্ষার্থীদের

#
news image

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। 
এতে উত্তর বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। 
 
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এর নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরন করে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। 
 
এর আগে আরও দু'দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। সেসময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করেছিলেন। আজ সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ করে। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেললাইনের মাঝে বসে অবরোধ করে রেখেছেন।

ফাহিম ফরহাদঃ

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:05 AM