ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীসহ গ্রেফতার ২

#
news image

জেলায় যৌথবাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে বাহুবল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঈমান আলীকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টায় স্নানঘাট বাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঈমান আলী উপজেলার স্নানঘাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধি মামলা রয়েছে। রাতেই সদর থানা পুলিশ তাকে নিয়ে গেছে। এদিকে, গত সোমবার দিবাগত রাতে ডেভিল হান্ট অভিযানে সাবেক জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জেলা শহরের নাতিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের রেজু মিয়ার ছেলে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, গ্রেফতারকৃত ঈমান আলী ও সোহাগ মিয়া শহরের বৈষম্যবিরোধি মামলার আসামী। হাফিজুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। যার মামলা নং-১৩।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  3:44 PM