ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ পালংখালীর তিন যুবক কে গ্রেফতার করেছে এপিবিএন 

#
news image

কক্সবাজারের উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ ৩ যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের মোছরখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালীর নলবনিয়া এলাকার জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩০), মো. সেলিমের ছেলে মাসুদ হোসেন (১৯) এবং বশির আহমদের ছেলে শহিদুল ইসলাম (২৫)। তবে এ ঘটনায় পারভেজ নামের এক যুবক পলাতক রয়েছে।
 
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাতে ক্যাম্প-১৫ এলাকায় ৮ এপিবিএন পুলিশের একটি দল মোছরখোলা চেকপোস্টের সামনে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা ৩ যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিন মোড়ানো ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
 
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পালংখালীর বটতলী এলাকার সামশুল আলমের ছেলে মো. পারভেজ (১৮) নামের এক যুবক গুলি গুলো তাদের দিয়েছে বলে জানায়। এ ঘটনায় পারভেজকে পলাতক আসামি করা হয়েছে।
 
তিনি আরও বলেন, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:31 AM