ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধার: পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

#
news image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ১১ টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ।

এসময় বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-এমরান হোসেন (২৮), মো. সোহাগ (৩৯ ও মো আসিফ (২৩)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. সোহাগকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উদ্ধারকৃত মুখপোড়া হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে (ঢাকা) হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:31 AM