ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তিউনিসিয়ার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

#
news image

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বুধবার অর্থমন্ত্রী সিহেম বোঘদিরিকে বরখাস্ত করেছেন এবং বিচারক মিছকাত খালদিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। তিউনিস থেকে এএফপি এ খবর জানায়।

মিছকাত স্লামা খালদি দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর ঘোষণা দেয়। সামাজিক মাধ্যম ফেসবুকে কার্থেজ প্যালেসে  প্রেসিডেন্টের কাছে খালদির শপথ গ্রহণের ছবিও প্রচারিত হয়েছে।

বোঘদিরি ২০২১ সাল থেকে অর্থমন্ত্রী পদে ছিলেন। নতুন অর্থমন্ত্রী আত্মসাৎকৃত সরকারি তহবিল পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় কমিশনের নেতৃত্ব দেন। প্রেসিডেন্টের দপ্তর  আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

উত্তর আফ্রিকার দেশটির সরকারি অর্থব্যবস্থা বর্তমানে তীব্র সংকটের মুখোমুখি। গত দুই বছর ধরে দেশটিতে দুধ, চিনি ও ময়দার মতো মৌলিক চাহিদাসম্পন্ন জিনিসপত্রের বিক্ষিপ্ত ঘাটতি দেখা দিয়েছে।

সম্প্রতি দেশটিতে রান্না এবং গরম করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত গৃহস্থালীর গ্যাস সিলিন্ডারেরও ঘাটতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:52 PM