ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

সরিষাবাড়ীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান মানিক গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক কে গ্রেফতার করেছে পুলিশ । রোববার (২ রা ফেব্রুয়ারি) রাতে জামালপুর সদর উপজেলার গেটপাড় এলাকা থেকে জামালপুর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। 
 
তিনি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নৌকা প্রতিকে মনোনীত ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় সরিষাবাড়ী থানার ০১/১০/২০২৪ ইং মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর গেটপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে রোববার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ আশরাফুল আলম মানিক কে গ্রেপ্তার করেছে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:27 PM