ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

বিশ্ব ইজতেমা শুরু: বাদ মাগরিব আম বয়ানে আনুষ্ঠানিকতা শুরু 

#
news image

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ-তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিকতা। এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজন করছে তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা, অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারী তাবলিগ জামাতের সাথীরা। 

তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা বাদ মাগরিব আম বয়ান করবেন, যা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার সূচনা হয়। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় ইজতেমার বিভিন্ন খিত্তায় তালিমের আমলের আনুষ্ঠানিকতা শুরু হবে। 

দুই ধাপে বিশ্ব ইজতেমা 

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, এবারের বিশ্ব ইজতেমা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুটি পর্বই শুরায়ে নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রথম পর্বে দেশের ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশ নেবে, আর দ্বিতীয় পর্বে ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে। 

তিনি আরও বলেন, সাধারণত বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু হয়। তবে অনেকে প্রশ্ন করেন, কেন বৃহস্পতিবার থেকেই কার্যক্রম শুরু হচ্ছে? এর ব্যাখ্যায় তিনি বলেন, "আমরা আরবি তারিখ অনুসরণ করি। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মাগরিবের নামাজের পর থেকেই নতুন দিন শুরু হয়। তাই বৃহস্পতিবার মাগরিবের পরই আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে, যা ইসলামী ক্যালেন্ডারের হিসেবে শুক্রবারের সূচনা।" 

ইজতেমা ময়দানে মুসল্লিদের জমায়েত 

ইজতেমায় অংশ নিতে সকাল থেকেই তুরাগ তীরে জড়ো হচ্ছেন দেশ-বিদেশের মুসল্লিরা। ইতোমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুসল্লিদের উপস্থিতীতে। আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের সাহেব। ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে এই বৃহৎ ধর্মীয় জমায়েতের প্রথম পর্ব শেষ হবার কথা রয়েছে।

গাজীপুর প্রতিনিধি :

৩১ জানুয়ারি, ২০২৫,  1:27 AM