ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

#
news image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি জানান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। ওই আলোচনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হবে বলে জানানো হয়। কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার পরিকল্পনা রয়েছে। এতে তারা হতাশ। শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের নাম যেন ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হয়।

এছাড়া, শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৮ বছর পার হলেও, আজ পর্যন্ত তাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং জমি বরাদ্দ করা হয়নি। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাংশ অবরোধ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের প্রতি তাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, “আমরা দেশের সর্ববৃহৎ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। আমাদের জন্য স্থায়ী ক্যাম্পাস এবং সঠিক নাম গুরুত্বপূর্ণ।

অবস্থান কর্মসূচির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্নিত হয়, তবে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও কোনো মন্তব্য করেনি। তবে শিক্ষার্থীদের দাবি দ্রুত মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছে তাদের।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

৩১ জানুয়ারি, ২০২৫,  1:23 AM