ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভোটে জিতলে দিল্লিকে ‘অবৈধ’ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার প্রতিশ্রুতি অমিত শাহ'র

#
news image

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তার দল দিল্লি রাজ্যের আসন্ন নির্বাচনে জয়ী হলে দুই বছরের মধ্যে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা সব 'অবৈধ' অভিবাসীকে রাজধানী থেকে বের করে দেওয়া হবে।

নয়াদিল্লি থেকে এএফপি আজ জানায়, রোববার এক জনসভায় তিনি বলেন, 'বর্তমান রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে। সরকার পরিবর্তন করুন, আমরা দিল্লি সব অবৈধ অভিবাসী মুক্ত করব।'

ভারত ও বাংলাদেশের মধ্যে হাজার কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ইস্যু। তবে দিল্লিতে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন, তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।

সমালোচকরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই ইস্যুটি মুসলিমদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির জন্য ব্যবহার করে, যা তাদের হিন্দু-জাতীয়তাবাদী সমর্থকদের উজ্জীবিত করে।

তিন কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতের রাজধানী দিল্লি গত এক দশকের বেশিরভাগ সময়ই আম আদমি পার্টি (এএপি)-র নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে পরিচালিত হয়েছে। দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা কেজরিওয়াল পানি ও বিদ্যুতের ভর্তুকি দিয়ে দিল্লির দরিদ্রদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন।

তবে গত বছর তাকে ও তার দলের কয়েকজন নেতাকে মদের লাইসেন্স নিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কেজরিওয়াল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মোদি সরকারের রাজনৈতিক প্রতিশোধ। তিনি সরে দাঁড়ালেও দল জয়ী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার অঙ্গীকার করেছেন।

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। বিজেপি কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় প্রচারণা চালাচ্ছে।

এদিকে, ভোটের দিন প্রধানমন্ত্রী মোদী হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব কুম্ভ মেলায় গঙ্গাস্নান করবেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক :

২৭ জানুয়ারি, ২০২৫,  5:41 PM