দৈনিক পল্লীবাংলা
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নতুন সাইবার ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

‘মাদক ও বিষণ্নতা মুক্ত তরুণ প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই’: জাতীয় স্টেডিয়ামে রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন করা হচ্ছে দুটি নতুন কূপ

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘আওয়ামী লীগ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল, জনগণ তাদের রাজনীতি করতে দেবে না’: স্পিকার হাফিজ উদ্দিন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

স্বৈরাচার ফেরার পথ সুগম করলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বৈরাচার ফেরার পথ সুগম করলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন। এই সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে প্রায় আটটি দলিল চূড়ান্ত করার প্রস্তুতি চলছে, তবে আলোচনা শেষের ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কতটি দলিল সই হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম আশা প্রকাশ করেছেন যে, সফরকালে এসব সমঝোতা স্মারকের অনেকগুলোই সই হবে।

প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোতে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সফরকালে তিনি জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি জাইকা, জেবিআইসি ও জেট্রো’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি চিবা অঞ্চলের এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ার একটি টয়োটা কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, জ্বালানি সংকট মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এই সফরে সঙ্গী হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা