দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন করা হচ্ছে দুটি নতুন কূপ

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘আওয়ামী লীগ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল, জনগণ তাদের রাজনীতি করতে দেবে না’: স্পিকার হাফিজ উদ্দিন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর

স্বৈরাচার ফেরার পথ সুগম করলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং সেটি অত্যন্ত প্রয়োজন। বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “যিনি অর্থশালী বা বিত্তবান নন, কিন্তু সমাজে যার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে।”

আওয়ামী লীগ আমলের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময়ে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব ছিল। তাই এখন আমাদের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।”

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যা দেশের বর্তমান রিজার্ভের সমান বলে মনে হচ্ছে। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি জানান, ভোলাবাসীর গ্যাস পাওয়ার এই বিষয়টি নিয়ে তিনি দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

এর আগে নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফর শেষ করে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং সেটি অত্যন্ত প্রয়োজন। বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “যিনি অর্থশালী বা বিত্তবান নন, কিন্তু সমাজে যার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারে।”

আওয়ামী লীগ আমলের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময়ে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব ছিল। তাই এখন আমাদের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।”

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনার কথা তুলে ধরে স্পিকার বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যা দেশের বর্তমান রিজার্ভের সমান বলে মনে হচ্ছে। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি জানান, ভোলাবাসীর গ্যাস পাওয়ার এই বিষয়টি নিয়ে তিনি দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

এর আগে নিজ নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফর শেষ করে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা