জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। দেশের জনগণ তাদের আর কখনোই রাজনীতি করার সুযোগ দেবে না।
বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বিগত শাসনামলের দুর্নীতির চিত্র তুলে ধরে স্পিকার বলেন, “আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় বসেছিল কেবল দেশের সম্পদ লুটপাট করতে। তাদের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এমনকি সাবেক এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্য মিলেছে।” বিগত দিনে নিজ নির্বাচনী এলাকায় প্রতিপক্ষের নানা অন্যায় ও অপরাধের কথা স্মরণ করে তিনি বলেন, বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা সব সম্পদ ফেলে রেখে পালিয়ে গেছে।
তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর এবং মেঘনা নদীর তীরে বিনোদনের জন্য একটি আধুনিক পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে স্পিকার বলেন, এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে স্পিকার স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত