ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দিনের বেলায়ও দেখা মিলছে না সূর্যের

#
news image

ঠাকুরগাঁও জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায়ও সূর্যের দেখা মিলছে না। ফলে রাস্তা-ঘাটে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দিনের আলোতেও বাতি জ্বালিয়ে যানবাহন চলতে বাধ্য হচ্ছে।

জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের তীব্রতায় শীতের কষ্ট আরও বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শীতজনিত সমস্যায় বেশি ভুগছেন। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে।

গ্রামাঞ্চল এবং শহরের নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তাদের দিনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। খোলা আকাশের

নিচে বসবাসরত এবং শ্রমজীবী মানুষরা ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সরকারি এবং বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলেও তা পর্যাপ্ত নয়। ঠাকুরগাঁও সদর উপজেলার ফাসাডাঙ্গী এলাকার কৃষক আব্দুল্লাহ জানান, রাতে শীতের তীব্রতায় গরম বস্ত্রের অভাব বেশি অনুভূত হচ্ছে। আর দিনে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করা সহজ।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিরাও উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তবে আরও সহায়তা প্রয়োজন বলে দাবি করেছেন এলাকার জনপ্রতিনিধিরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি :

২১ জানুয়ারি, ২০২৫,  3:43 AM