ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালি

#
news image

সারাদেশে নানান আয়োজনে চলছে তারুণ্যের উৎসব। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালিতে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানান শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। এ সময় রোভার স্কাউটস দল ব্যান্ডের তালে তালে ডিসি ও কোর্টচত্বর মুখরিত করে তোলে।

এর আগে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এছাড়া তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, বাগেরহাট বিসিক শিল্পনগরীর উদ্যোগে ১২ দিনব্যাপি মেলা, জেলা প্রশাসনের উদ্যোগে সাত দিনব্যাপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বাগেরহাটের বিভিন্ন উপজেলার সাফল্য গাথা, উন্নয়ন চিত্র তুলে ধরেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বাগেরহাট সদর হাসপাতালের তত্বাবধায়ক অসিম সমাদ্দার বাগেরহাট সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, ক্রীড়া অফিসার হুসাইন আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জিব, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম আবু নওশাদ, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

বাগেরহাট প্রতিনিধি :

২০ জানুয়ারি, ২০২৫,  2:14 PM