ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরের কোনাবাড়ি ঝুট গোডাউনের আগুন তিনঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

#
news image

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার আওতাধীন পারিজাত এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 
কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দেয়।
 
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দু'টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
 
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঝুটের গোডাউনটি পুরোপুরি পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনা ঘিরে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গাজীপুর মহানগর প্রতিনিধ :

১৭ জানুয়ারি, ২০২৫,  1:12 AM