সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় যুবক ও শিশুর মৃত্যু, গৃহবধূর আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
০২ আগস্ট, ২০২৬, 10:26 PM

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক তিনটি ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু এবং এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (২২) নামের এক যুবক নিহত হন। নিহত আকরাম কুমিল্লা জেলার বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নিরব (২১) ও ভ্যানযাত্রী আমিনুল ইসলাম (৪৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, রোববার (২ আগস্ট) বিকেলে পৌর এলাকার ধানাটা গ্রামে ফুটবল খেলার সময় ডোবার পানিতে পড়ে সাখাওয়াত নামে এক শিশুর মৃত্যু হয়। বল তুলতে গিয়ে সাখাওয়াত পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বৈসের চর গ্রামে পারিবারিক কলহের জেরে সাদিয়া সাবরিন বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।