ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

গাজীপুরে ডিবির আদলে সদর পুলিশের হানা ২ বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার

#
news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং ১টি মোটরসাইকেলসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে (১৮:২৫ ঘটিকায়) মহানগরীর পাজুলিয়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার জিএমপির পক্ষ থেকে আয়োজিত এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বিশেষ নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে থানার একাধিক চৌকস অফিসারের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল পাজুলিয়া এলাকায় ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি রোধ করে তাদের তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড তাজা গুলি এবং অপরাধকর্মে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশন নম্বরবিহীন লাল রঙের ‘TVS 4V 160cc’ মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির এই ধরনের জিরো টলারেন্স ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমিনুল ইসলাম রবিন :

১৫ জুলাই, ২০২৬,  8:48 PM