পোড়াবাড়ীতে মাজার ভাঙচুরের ২ বছর, দ্রুত সংস্কারের দাবি
ইমন খান, গাজীপুর প্রতিনিধি :
১৪ জুলাই, ২০২৬, 8:22 PM

গাজীপুরের পোড়াবাড়ীতে হযরত শাহ সুফি পাগল ফসিহ উদ্দিনের (র.) মাজারে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় হযরত শাহ সুফি পাগল ফসিহ উদ্দিনের (র.) মাজার দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে স্থানীয় কমিটি। মাজার ভাঙচুরের প্রায় দুই বছর পার হতে চললেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার (১২ জুলাই) বিকেলে মাজার প্রাঙ্গণে হযরত শাহ সুফি পাগল ফসিহ উদ্দিনের (র.) ৪৪তম ওফাত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি উগ্রবাদী গোষ্ঠী মাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সেই ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মাজারের কোনো সংস্কার করা হয়নি। এতে মাজারের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। মাজারের কার্যক্রম গতিশীল করতে দ্রুত সরকারি বা বেসরকারি উদ্যোগে এটি সংস্কারের জোর দাবি জানানো হয়।
মাজার সংস্কার কমিটির আহ্বায়ক রায়হান আল মাহমুদ রানা বলেন, ‘৫ আগস্টের ডামাডোলে একটি বিশেষ চক্র উগ্রবাদীদের সঙ্গে নিয়ে মাজারে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। আমরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েছি। আমরা চাই দ্রুত মাজারটি সংস্কার করে এর আধ্যাত্মিক ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।’
অনুষ্ঠানে মাজার সংস্কার, রক্ষণাবেক্ষণ ও শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর কাউলতিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।