ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

#
news image

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে বিআরডিবি হলরুমে (৬ জুলাই) সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সভাপতিত্বে ও বিআরডিবি অফিসের হিসাবরক্ষক আবু সাঈদ সুমনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মোঃ সবুজ মিয়া, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমাদ বাবুল, সাধারন সম্পাদক আজিজুল হক ফারুক, ইউসিসি লিঃ এর সাবেক চেয়ারম্যান শেখ ওয়ারেছ উদ্দিন, ঋণ গ্রহিতা রফিকুল ইসলাম, হাসিনা আক্তার প্রমুখ|

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বারহাট্টা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উদ্যোক্তা ৩ জন, বীর মুক্তিযোদ্ধা ২ জন, পল্লী প্রগতি প্রকল্প ১১ জন এবং আবর্তক ২৩ জনের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

নেত্রকোনা প্রতিনিধি :

০৬ জুলাই, ২০২৬,  10:19 PM