ঢাকা ৩০ জুন, ২০২৬
শিরোনামঃ
বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব বদরগঞ্জে চোখ উপড়ানো মরদেহ উদ্ধার বাহুবলে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির চাপায় মাদরাসাছাত্রী গুরুতর আহত, পাঠানো হলো সিলেটে "সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে কোনো আপস নয়" — আইন-শৃঙ্খলা সভায় নবাগত ওসি সফর আলী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন সরিষাবাড়ীতে সরকারি ম্যাপভুক্ত রাস্তা বন্ধ করায় ১৭ দিন যাবৎ বৃদ্ধা ও শিশু গৃহবন্দী  বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী টঙ্গীতে ঝুট দখলে কারখানার সামনে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণের অপচেষ্টার বিরুদ্ধে পিরোজপুরে বিএনপি নেতা ডালিমের তীব্র ক্ষোভ ও নিন্দা নছের মার্কেট বন্ধু মহল সংঘের সভাপতি কামরুল ইসলাম

বদরগঞ্জে চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

#
news image

রংপুরের বদরগঞ্জে চোখ উপড়ানো অবস্থায় জাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হালাবটতল এলাকার ভেটভেটির পাতারে ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
 
স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে হত্যা করে দুই চোখ উপড়ানো হয়েছে।
 
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির নাম জাইদুল ইসলাম। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ে ফেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
 
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

২৯ জুন, ২০২৬,  9:03 PM