ঢাকা ৩০ জুন, ২০২৬
শিরোনামঃ
বাউবি শিক্ষক ফোরামের সভাপতি আনিছুর, সম্পাদক আবু তালেব বদরগঞ্জে চোখ উপড়ানো মরদেহ উদ্ধার বাহুবলে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির চাপায় মাদরাসাছাত্রী গুরুতর আহত, পাঠানো হলো সিলেটে "সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে কোনো আপস নয়" — আইন-শৃঙ্খলা সভায় নবাগত ওসি সফর আলী ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন সরিষাবাড়ীতে সরকারি ম্যাপভুক্ত রাস্তা বন্ধ করায় ১৭ দিন যাবৎ বৃদ্ধা ও শিশু গৃহবন্দী  বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী টঙ্গীতে ঝুট দখলে কারখানার সামনে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণের অপচেষ্টার বিরুদ্ধে পিরোজপুরে বিএনপি নেতা ডালিমের তীব্র ক্ষোভ ও নিন্দা নছের মার্কেট বন্ধু মহল সংঘের সভাপতি কামরুল ইসলাম

বাহুবলে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গাড়ির চাপায় মাদরাসাছাত্রী গুরুতর আহত, পাঠানো হলো সিলেটে

#
news image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ডিআই (পিকআপ) গাড়ির চাপায় রাকিবা আক্তার নামে এক মাদরাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুর দেড়টা থেকে দুইটার দিকে মহাসড়কের বাহুবল অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত রাকিবা উপজেলার চারগাঁও হাফিজপুর গ্রামের মো. জয়নাল মিয়ার মেয়ে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মাদরাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিল রাকিবা। এ সময় বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী ডিআই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবাকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনার পর পরই ঘাতক চালক গাড়িটি নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির নিচে পিষ্ট হয়ে মেয়েটি গুরুতর আহত হয় এবং তার ডান কানটি মারাত্মকভাবে জখম হয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে যায়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এবং শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটায় উন্নত অস্ত্রোপচার ও চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে মাদরাসাছাত্রী রাকিবা গুরুতর আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারগাঁও গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা মহাসড়কে ফিটনেসবিহীন ও দ্রুতগতির যানবাহনের লাগামহীন চলাচল বন্ধে এবং ঘাতক চালককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

২৯ জুন, ২০২৬,  9:00 PM