বড়লেখায় দারুল কোরআন মডেল মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
২২ জুন, ২০২৬, 8:21 PM

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন মডেল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী হাফিজ সাফিউর রহমান ত্বাহার হিফয সমাপনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসার হল রুমে সোমবার (২২ জুন) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক মনোজ্ঞ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাফিজ সাফিউর রহমান ত্বাহা বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের প্রবাসী আব্দুল হামিদের ছেলে।
মাদ্রাসার সহকারি শিক্ষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উত্তর চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিয মাওলানা এইচ. এম. সিফাত উল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক হানিফ পারভেজ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা, নৈতিকতা ও আদর্শ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন,হাফেজরা পবিত্র কোরআনের বাহক এবং তাদের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ হয়। কোরআনের আলো ব্যক্তি, পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই সমাজে নৈতিকতা ও কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অপরিসীম।হাফেজদের জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে সৎ, চরিত্রবান ও আদর্শ মুসলিম হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ ,শিক্ষার্থীবৃ্দ ও হাফিজ সাফিউর রহমান ত্বাহার পরিবার আত্মীয় স্বজন।