ভাটিপাড়া, পাহাড়পুর সড়ক ও বাসস্ট্যান্ডে আজমিরীগঞ্জ থানা পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান
মাসুদ রানা ঃ
২২ জুন, ২০২৬, 8:12 PM

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে আজমিরীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে।
অভিযানের অংশ হিসেবে বিরাট ভাটিপাড়া পয়েন্ট, পাহাড়পুর সড়কের পয়েন্ট, উপজেলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় দূরপাল্লার বাস, মাইক্রোবাস, সিএনজি ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালিয়ে যাত্রীদের পরিচয় ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
অভিযানে আজমিরীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ, এস আই নাজির, এস আই জিয়া এবংএস আই আদিল এবং অন্যান্য পুলিশ সদস্য ও কনস্টেবলগণ অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
এদিকে, আজমিরীগঞ্জ থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আজমিরীগঞ্জ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমে অপরাধ প্রবণতা কমবে এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে।