ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ এলাকাবাসীর
কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :
২২ জুন, ২০২৬, 8:17 PM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের আনন্দপুর এলাকায় উচ্ছেদের আশঙ্কায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ভূমিহীন ও নিম্নআয়ের শতাধিক পরিবার।
শিল্পপতি নাদের খানের মালিকানাধীন হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (২১ জুন) দুপুরে নারায়ণহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, কয়েক দশক ধরে বন বিভাগের জমিতে বসবাস করে আসছেন শতাধিক ভূমিহীন পরিবার। তারা নিজেদের শ্রম ও অর্থ ব্যয় করে বসতঘর নির্মাণ করেছেন এবং এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।কিন্তু সম্প্রতি হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষ ওই জমিকে তাদের লিজকৃত সম্পত্তি দাবি করে পরিবারগুলোকে উচ্ছেদের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ ওঠে।
তারা অভিযোগ করে বলেন, “পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে অসংখ্য পরিবার মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। আমরা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পথে বসতে বাধ্য হবো।”
তাদের অভিযোগ, হালদা ভ্যালি চা বাগান সরকার থেকে প্রায় ১ হাজার ৩৪ একর জমি লিজ নিলেও বর্তমানে এর চেয়ে অনেক বেশি জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এছাড়া সরকারি অর্থায়নে নির্মিত সড়কে গেট স্থাপন ও নিরাপত্তারক্ষী নিয়োগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। তবে সাধারণ মানুষের জীবন-জীবিকা ও বসবাসের অধিকার ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রশাসন যেন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে।”
কর্মসূচিতে বক্তব্য রাখেন আনন্দপুর এলাকার সমাজপতি রুহুল আমিন সর্দার, মোহাম্মদ কামাল, সলিমুল্লাহ, রাকিব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। তারা ভূমিহীন পরিবারগুলোর বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হালদা ভ্যালি চা বাগানের ব্যবস্থাপক এম এ কাসেম অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত সরেজমিন তদন্ত করে প্রকৃত পরিস্থিতি যাচাই করুক এবং ভূমিহীন পরিবারগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।