ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চরভদ্রাসনে ভাইয়ের পরিবারে উপর বর্বর হামলা করেছে নামধারী পীর

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে বি.এস ডাঙ্গী গ্রামের মুখোশধারী এক পীর মিশকাত শরীফ (৪৮) তার দলবল নিয়ে আপন বড় ভাইয়ের বাড়ীতে ঢুকে বিধবা ভাবী শামসুন্নাহার (৫০) ও এতিম ভাতিজা নাজিব শাহ (২৩) কে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর| আহতরা চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে| গত সোমবার বিকেলে উক্ত নামধারী পীর মৃত বড় ভাইয়ের বসতভিটেয় ঝড়ে বিধ্বস্ত একটি ঘর দখলের চেষ্টাকালে উপর বর্বর হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ| শুধু তাই নয়, ঘটনার পর উক্ত পীর উল্টোভাবে পুলিশের কাছে একটি অভিযোগ পত্র দিয়ে ভাইয়ের পরিবারের ঝড়ে বিধ্বস্ত পাটখড়ি বেড়ার একচালা টিনের ঘরটি মেরামত করতেও দিচ্ছে না| এতে করে ঝড়ের মৌসুমে বান তুফানের চরম হুমকীর মধ্যে অসহায় পরিবারটি বসবাস করছে বলে জানিয়েছে| 
 এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “যেহেতু উভয় পক্ষই থানায় অভিযোগ পত্র দায়ের করেছেন| তাই দুই পক্ষকে ডেকে শুনামেলা ও তদন্ত না করা পর্যন্ত ঘর মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে”| 
মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে বেড়িয়ে এসে নির্যাতিত গৃহিনী শামসুন্নাহার জানান, ক’দিন আগে কাল ˆবশাখী ঝড়ের কবলে পড়ে তার বসতভিটের প্রায় তের বছরের পুরোনো একটি একচালা টিনের ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়| তাই ঘটনার দিন সে মজুর দিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরটি মেরামত করছিল| এ সময় তার ছোট দেবর পাশের বাড়ীর নামধারী পীর মিশকাত শরীফ দলবল নিয়ে এসে ঝড়ে ভাঙা ঘরটি নিজের জায়গায় বলে দাবী করে মেরামত কাজ বন্ধ করার জন্য গালিগালাজ করতে থাকে| কথা কাটাকাটির এক পর্যায়ে উক্ত পীর নিজ হাতে তার বড় ভাবীকে এলোপাথারী লাঠিপেটা করতে থাকে| লাঠীর আঘাতে অসহায় গৃহিনী মাটিতে লুটিয়ে পড়লে পীরের সাঙ্গপাঙ্গরা মিলে আরেক দফায় মারধর করে তার শ্লীলতাহানী ঘটায় বলেও অভিযোগ রয়েছে| এ সময় আহত গৃহিনীর ছেলে নাজিব শাহ তার মাকে বাঁচাতে গেলে উক্ত পীর ও তার দলবল মিলে তাকেও লাঠী সোটা, ইট পাটকেল দিয়ে এলোপাথারী আঘাত করে নিলা ফুলা ও রক্তাক্ত জখম করে রেখে যায়|
উক্ত গৃহিনী আরও জানান, বিগত তের বছর আগে সাড়ে দশ শতাংশ জমি কিনে বসতবাড়ী গড়েছি| আর প্রতিবেশী দেবর দু’বছর আগে একই সীমানার নদীর মধ্যে জমি কিনে সে ফসল ফলিয়ে খাচ্ছে| তারপরও সে আমার বসত বাড়ীর জমি দাবী করে ঘটনার দিন আমার পরিবারের সবাইকে মেরে গুরুতর জখম করেছে|

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

২১ মে, ২০২৬,  12:08 AM