ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে বিশ্ব শ্রমিক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক অধিকার নিয়ে জোরালো আহ্বান

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে একটি বনাঢ্য  র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। পরে বসুরহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুরহাট পৌরসভার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা মাওলানা মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী হোসেন সজীব, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, বসুরহাট পৌরসভা সভাপতি আবু ইউসুফ ইয়াকুব, উপদেষ্টা আবুল হাসেম এবং মাওলানা গোলাম ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, যথাযথ মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, যা দূর করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা থেকে শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ারও তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানটি শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০২ মে, ২০২৬,  9:03 PM