ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ

#
news image

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত একটি অরিয়েন্টেশন সভা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ, বুলিং এবং র‍্যাগিং নির্মূলের লক্ষ্যে এই সভার আয়োজন করা হলেও, সংশ্লিষ্টদের অভিযোগ—যাদের উপস্থিত থাকা সবচেয়ে জরুরি ছিল, তাদের বাদ দিয়েই সভাটি সম্পন্ন করা হয়েছে। ফলে সভার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি একে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয়রা।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল অপরিহার্য। কারণ, বুলিং, র‍্যাগিং বা যৌন হয়রানির মতো বিষয়গুলো সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের সঙ্গে যুক্ত। কিন্তু অভিযোগ উঠেছে, মাঠ পর্যায়ের এই মূল স্টেকহোল্ডারদের আমন্ত্রণ না জানিয়ে শুধুমাত্র উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের নিয়ে সভাটি শেষ করা হয়েছে।
​স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি কর্মকর্তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখলেও সচেতনতা বৃদ্ধির মূল কাজগুলো করতে হয় শিক্ষক ও অভিভাবকদের। তাদের অনুপস্থিতিতে কর্মকর্তাদের নিয়ে এমন রুদ্ধদ্বার সভা কেবল কাগজ-কলমে কার্যক্রম দেখানোর একটি বৃথা চেষ্টা মাত্র। এতে প্রকল্পের আসল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হওয়া কোনোভাবেই সম্ভব নয়।
​এ বিষয়ে অনেকের মতামত ব্র্যাকের মতো একটি বড় সংস্থার এমন গুরুত্বপূর্ণ বিষয়ে দায়সারা আয়োজন অত্যন্ত হতাশাজনক। তৃণমূল পর্যায়ের প্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে রেখে আয়োজিত এই সভাটি কেবল একটি আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে, যা কার্যত জনস্বার্থে কোনো সুফল বয়ে আনবে না।
​এই ‘প্রহসনের’ সভা নিয়ে বর্তমানে উপজেলার সচেতন নাগরিক ও শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক সমালোচনা চলছে। প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে আগামীতে সংশ্লিষ্টদের নিয়ে পুনরায় কার্যকর সভা করার দাবি তুলেছেন স্থানীয়রা।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  1:56 AM