ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

বেলকুচি পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন

#
news image

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার বিকাল ৩টায় বেলকুচি উপজেলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলকুচি পৌরসভার কর্মকর্তা প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বাড়ির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, অতিরিক্ত হয়রানি এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে প্ল্যান ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বাড়ির নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, বিলম্ব এবং প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ জনগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা চাই জনগণের জন্য স্বচ্ছ, সহজ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত হোক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটাই আমাদের মূল দাবি।”
মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, বাড়ির মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

২৭ এপ্রিল, ২০২৬,  6:43 PM