ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার 

#
news image

নীলফামারীর সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া। শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কলোনি পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং  দারুল কুরআন ছিদ্দিকে আকবার (রাঃ) এতিমখানার  শিশুদের মাঝে এসব কম্বল উপহার দেওয়া হয়। 

 জানা গেছে, টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে উত্তর জনপথের সীমান্তবর্তী তিস্তা নদী বেষ্টিত নীলফামারীর ডিমলা উপজেলার স্বাভাবিক জীবনযাপন। আর এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষজন। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া। হাড়কাঁপানো এই কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, প্রচণ্ড শীতে সারা দেশের ন্যায় সীমান্তবর্তী ডিমলা উপজেলাবাসীও কষ্ট পাচ্ছে। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে আজ মাদরাসার শতাধিক এতিম শিশুর হাতে কম্বল উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নীলফামারী প্রতিনিধি :

০৫ জানুয়ারি, ২০২৫,  12:34 AM