ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জে জরাজীর্ণ সেতু: জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার, দ্রুত সংস্কারের দাবি

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ও আশপাশের চরাঞ্চলের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম একটি সেতু বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় চার দশক আগে নির্মিত এ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন ভগ্নদশায় পরিণত হয়েছে, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির বিভিন্ন অংশে ফাটল, ভাঙন ও লোহার কাঠামো উন্মুক্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও স্ল্যাব ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে, যা চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। তবুও বিকল্প কোনো নিরাপদ পথ না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ বাধ্য হয়ে এই সেতুই ব্যবহার করছেন।
এলাকাবাসীর অভিযোগ, সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ ও সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আতঙ্ক নিয়েই তাদের প্রতিদিন চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য সেতুটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্যসহ দায়িত্বশীলদের জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর একটাই দাবি—মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  6:46 AM