ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ীতে নববর্ষে উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রত্যাশায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী সালিমা তালুকদার আরুনীর সমর্থকদের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামের বাসিন্দা, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর বাগানবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সালিমা তালুকদার আরুনীর সমর্থক গোষ্ঠী ডোয়াইল ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্যে রাখেন সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু বলেন, “নববর্ষ উপলক্ষে অনেকেই পান্তা-ইলিশের আয়োজন করেন। তবে আমরা দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রীতিভোজের আয়োজন করেছি। সালিমা তালুকদার আরুনী দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তিনি সংরক্ষিত মহিলা আসনে জামালপুর ও শেরপুর অঞ্চল থেকে মনোনয়ন পেয়ে এ এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, দেশ, জাতি ও দলের শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আরিফ হোসেন, ফরহাদ হোসেন, খলিলুর রহমান, সুরুজ্জামান, লুৎফর রহমান লেবু, আনিছুর রহমান আনিছ, লাল মিয়া, আব্দুস সালাম ও আব্দুল বারেক প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা দল ডোয়াইল ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম এবং মাওলানা আব্বাস আলী জিহাদী। এ সময় সালিমা তালুকদার আরুনীর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন লাভ এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ুনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দোয়া করা হয়।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে উপস্থিত সকলের জন্য ইলিশ মাছ, মাসকলাইয়ের ডাল ও আলু ভর্তা দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে উপস্থিত অনেকেই প্রশংসা করেন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৫ এপ্রিল, ২০২৬,  5:39 PM