ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হতদারিদ্রদের মাঝে বুরো বাংলাদেশ এনজিওর শীতবস্ত্র প্রদান 

#
news image

দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্য প্রবাহের কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এই সব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদত ও বটে। এমন কনকনে শীতে অসহায়  মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানো চেয়ে আনন্দের আর কী হতে পারে। শীতার্ত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসার মাধ্যমে রহনপুর এরিয়া ব্যুরো বাংলাদেশ এনজিওর রচিত করলো মানবিক সেতুবন্ধন। রহনপুর এরিয়া বুড়ো বাংলাদেশ এনজিও অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে এনে দিল এক টুকরো সুখ। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে রহনপুরে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রহনপুর এরিয়া বুরো বাংলাদেশ এনজিও। বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু সাঈদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  জাকির হোসেন, রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের  অধ্যক্ষ  দেলোয়ার হোসেন রনি, বুরো বাংলাদেশ রহনপুরের এলাকা ব্যবস্থাপক ছানোয়ার হোসেন । 

আনোয়ার হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি :

০২ জানুয়ারি, ২০২৫,  11:20 PM