ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বরণ করা হয়েছে।
 
এ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
 
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের তালে তালে শোভাযাত্রাটি উপজেলা সদর বাজারসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
 
শোভাযাত্রা শেষে উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে সর্বজনীন বৈশাখী পান্তার- আয়োজন করা হয়। ভোজন পর্ব শেষে অডিটরিয়ামে  অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন গান, কবিতা, নাটক ও যন্ত্রসঙ্গীত পরিবেশিত হয়।
 
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা। প্রায় এক ঘণ্টাব্যাপী এ খেলায় বিভিন্ন আকর্ষণীয় পর্ব উপস্থাপন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে চেয়ারম্যানদের লাঠিয়াল বাহিনী ও ইউএনও’র লাঠিয়াল বাহিনীর প্রতীকী প্রতিযোগিতা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

১৪ এপ্রিল, ২০২৬,  7:59 PM