ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারি এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় মোঃ আনোয়ার হোসেনের নির্মাণাধীন ৫ তলা ভবনে দিনমজুর হিসেবে রডের কাজ করতেন।
জানা যায়, ঘটনার সময় তিনি ভবনের ৫ম তলায় কাজ করছিলেন। রডের কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী রাজমিস্ত্রি ও স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাজনিত কারণে উপর থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

 মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৬,  7:56 PM