ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ও আধুনিক শহর গড়তে মেয়র হিসেবে গাজী ওহিদুজ্জামান লাভলুকে চায় তৃণমূল বড়লেখায় উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে অভিযান চালিয়ে অবৈধ গামারী কাঠ জব্দ করেছে বিজিবি। পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে গাজী আসাদুজ্জামান মাসুমকে দেখতে চায় তৃণমূল চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ভুমিমন্ত্রীর সাথে ক্রীড়া সংগঠক ফোরমের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন, ৫ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়িবহরের গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন 
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে “কৃষক কার্ড” প্রি পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বেলা পৌনে দশটার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরটি পৌঁছায়।
এর আগে সকাল থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা উড়াল সড়কের দুই পাশে অবস্থান নেন।
পরে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, বিএনপি নেতা দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় হাসান উদ্দিন সরকার বলেন, আমার ভাই নূরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে জেলে আছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় হাইকোর্ট ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১৪ এপ্রিল, ২০২৬,  7:49 PM