ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক এরশাদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎসাহিত করতে এবং পাটের আবাদ বৃদ্ধি করতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সময়মতো এই উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন নিশ্চিত হবে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

১৪ এপ্রিল, ২০২৬,  7:46 PM