ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে উন্নয়ন অগ্রযাত্রায় নবদিগন্তের সূচনা: জেলা পরিষদ প্রশাসকের সাথে ইলেকট্রিক্যাল ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ

#
news image

গাজীপুর জেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনায় গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম সরকার (জহির), সাধারণ সম্পাদক মোঃ ফারুক ভূঁইয়া এবং জিরানী বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি মোঃ হারুন চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিদ্যুৎখাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরী বলেন, “গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ব্যবসায়ী সমাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সহযোগিতা ও পরামর্শকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।”
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করবে।
এসময় ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “গাজীপুরের উন্নয়নে আমরা সবসময় পাশে থাকতে চাই। বিদ্যুৎখাতসহ ব্যবসায়িক নানা সমস্যার সমাধানে প্রশাসনের সহযোগিতা পেলে জেলার অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  6:45 PM