নবাবগঞ্জে ৬টি গুরুত্বপূর্ণ পাকা সড়কের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি :
১২ এপ্রিল, ২০২৬, 12:29 AM

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নবনির্মিত ৬টি গুরুত্বপূর্ণ পাকা রাস্তার শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও এলজিইডি সূত্র জানায়, আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। মন্ত্রী মহোদয় আজ যেসব রাস্তার উদ্বোধন করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
কুশদহ ইউনিয়ন: হেয়াতপুর মোড় এলাকায় ‘নবাবগঞ্জ আফতাবগঞ্জ রোড হতে চামুণ্ডা রোড’ এবং জাতভবানীপুর স্কুল মাঠে ‘কুশদহ ইউপিসি হতে জাতেরহাট ভায়া কচুয়া বাজার’ সড়কের উদ্বোধন।
মাহমুদপুর ইউনিয়ন: পূর্ব ফতেপুর (ছয়ানা) মোগরপাড়ায় ‘মাহমুদপুর ইউপিসি হতে পুঁটিহার আরএন্ডএইচডি ভায়া টুপিরহাট’ সড়কের উদ্বোধন।
ভাদুরিয়া ইউনিয়ন: ধিয়াস প্রাইমারি স্কুল মাঠ ও হাতিশাল এলাকায় ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক হতে টেকরা’ এবং ‘হাতিশাল হতে পলাশবাড়ী বাজার’ সড়কের উদ্বোধন।
শালখুরিয়া ইউনিয়ন: ছোট তেঁতুলিয়া স্কুল মাঠে ‘তিখুর হতে ছোট তেঁতুলিয়া ভায়া পঁচাকরমজি’ সড়কের উদ্বোধন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, "বর্তমান সরকার প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। টেকসই যোগাযোগ ব্যবস্থা ছাড়া গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। আজ যেসব রাস্তার উদ্বোধন করা হলো, তা এই অঞ্চলের কৃষি পণ্য পরিবহন ও সাধারণ মানুষের চলাচলে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।"
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন প্রকল্পের মান বজায় রাখতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে নতুন রাস্তাগুলো উদ্বোধনের ফলে স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দের জোয়ার বইছে।