ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পাঁচবিবিতে মসজিদে ২টি এসি দিলেন মেয়র প্রার্থী শামীম

#
news image

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে এবার দমদমা মাস্টারপাড়া এলাকার একটি মসজিদে এসি স্থাপনের জন্য আর্থিক অনুদান দিয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

শুক্রবার (১০ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌরসভার ৫নং ওয়ার্ডের দমদমা মাস্টারপাড়া ‘বায়তুল আমান জামে মসজিদে’ এ অনুদান প্রদান করা হয়। আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা মসজিদ কমিটির হাতে তুলে দেন। প্রচণ্ড গরমে মুসল্লিদের ইবাদতে কষ্টের কথা চিন্তা করে ২টি এসি কেনার জন্য তিনি এই সহায়তা প্রদান করেন।

এ সময় শামীম হোসেন মন্ডল মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তালেব শাহর হাতে অনুদানের টাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন মুকুল, মসজিদ কমিটির সদস্য সাজুসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

অনুদান প্রদানকালে শামীম হোসেন মন্ডল বলেন, "মসজিদ আল্লাহর ঘর। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে শরিক হতে পারা ভাগ্যের বিষয়। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।" স্থানীয় মুসল্লিরা শামীম মন্ডলের এই মহানুভবতাকে স্বাগত জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং দাতার উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মো. নুরনবী হোসেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  8:14 PM