ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফেরাতে ‘ফুয়েল পাস’ অ্যাপ: জেনে নিন ব্যবহারের নিয়ম

#
news image

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে ‘ফুয়েল পাস’ (Fuel Pass) নামক নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রাথমিকভাবে রাজধানীর দুটি পাম্পে মোটরসাইকেল চালকদের জন্য এই ডিজিটাল সেবাটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

যেভাবে কাজ করবে ফুয়েল পাস:

  • প্রত্যেক ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট কিউআর (QR) কোড থাকবে।

  • ফিলিং স্টেশনে কোডটি স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি পাওয়া যাবে।

  • স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইট থেকে কোডটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করা যাবে।

  • পুরো ব্যবস্থাটি বিআরটিএ (BRTA)-এর তথ্যভাণ্ডারের সাথে সংযুক্ত থাকবে।

নিবন্ধন করার সহজ ধাপ: ১. গুগল প্লে-স্টোর থেকে ‘Fuel Pass’ অ্যাপটি ইনস্টল করুন। ২. আপনার সচল মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ৩. মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। ৪. পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেই আপনার ডিজিটাল পাস তৈরি হয়ে যাবে।

বর্তমানে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে এই সেবাটি পাওয়া যাচ্ছে। সফল পাইলটিং শেষে এটি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মাজনুন মাসুদ :

১০ এপ্রিল, ২০২৬,  5:03 PM