ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কিস্তির টাকা নিয়ে বিরোধ: কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা, ২ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

#
news image

কক্সবাজার সদর এলাকায় এনজিওর কিস্তির টাকাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামিকে ঘটনার মাত্র ২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা আলামতও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল দুপুরে এনজিওর কিস্তির টাকা লেনদেন নিয়ে ঘাতক রবিউল হোসাইন ওরফে রবির (২৬) সাথে ভিকটিম আজিমের বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে রবিউল ক্ষিপ্ত হয়ে ঘরের পাশে থাকা একটি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় সজোরে আঘাত করেন। এতে আজিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করান। সেখানে দীর্ঘ সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ ১০ এপ্রিল সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ কক্সবাজার সদর মডেল থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ দ্রুত অ্যাকশনে নামে। অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল দুপুর ১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি রবিউল হোসাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আসামিকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ায় এলাকায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

কক্সবাজার প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  5:03 PM