ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পিরোজপুরে টেক্সটাইল মিল এলাকায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

#
news image

পিরোজপুর ৯ এপ্রিল: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
খবর পেয়ে সকাল আটটার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় সদর উপজেলা বিএনপির নেতা কামরুজ্জামান চানসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও স্থানীয়দের বিভিন্ন বিষয়ে আশ্বাস দেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
 
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের এই সাড়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি এখনই স্পষ্ট না হওয়ায় উদ্বেগও রয়েছে তাদের মধ্যে

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

০৯ এপ্রিল, ২০২৬,  8:25 PM