ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।
 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা মোঃ কুদ্দুস আলী, উপজেলা যুবদল সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্যা, কলেজ শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, উপজেলা জামায়াত ইসলামী’র সাধারণ সম্পাদক কাউছার খান, সাংবাদিক আব্দুস সবুর কাজল ও লিয়াকত আলী লাভলু প্রমুখ।
 
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে বাজার মনিটরিং জোরদার করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি নিয়ন্ত্রণ, বখাটেপনা প্রতিরোধ, বেপরোয়া মোটরযান চলাচল নিয়ন্ত্রণ এবং মাদক বিস্তার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়।
 
নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি সুশাসিত ও উন্নত উপজেলা গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
 
“নবাগত ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি একটি নিরাপদ, সুশাসিত ও মাদকমুক্ত চরভদ্রাসন গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।”

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০৯ এপ্রিল, ২০২৬,  8:21 PM