ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

#
news image

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশু জুনায়েদ হোসেনের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ী (আমবাগ) পশ্চিমপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের গলি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
জুনায়েদ টাঙ্গাইলের সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো।
 
জুনায়েদের বড় বোন জান্নাতি বলেন, ‘সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জুনায়েদ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ আমবাগের আলমগীর হোসেন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের গলিতে মরদেহ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জুনায়েদ পড়াশোনা করতো না, বাসায় থাকতো। আমরা জানি না, কেন আমার ভাইকে হত্যা করা হলো।’
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবন থেকে পড়ে শিশু জুনায়েদ হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ

০২ জানুয়ারি, ২০২৫,  5:03 AM