ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নানা আয়োজনে বারহাট্টায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

#
news image

নেত্রকোনার বারহাট্টায় যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। দিবসের শুরুতেই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা উপজেলা প্রশাসন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা থানা পুলিশ, বারহাট্টা প্রেসক্লাব, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা সরকারি কলেজ, সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কাইলাইট কিন্ডারগার্টেনসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে আটটায় বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৭ মার্চ, ২০২৬,  12:24 AM