ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

#
news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বড়লেখা উপজেলা শিল্পকলা একাডেমি, জাসাস বড়লেখা উপজেলা শাখা, তারুণ্য নাট্যগোষ্ঠী, নাট্যযোদ্ধা সিলেট, নজরুল একাডেমী, প্রথমা সংগীত একাডেমি, উদিচী শিল্পীগোষ্ঠী, বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠন, শ্রমিক বাউলশিল্পী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নাটক ও নৃত্য পরিবেশন করে।

তন্মধ্যে, মোঃ তাজুল ইসলাম রচিত এবং মোঃ শহীদ-উল প্রিন্স নির্দেশিত জাসাস পরিবেশিত নাটক "অগোচর মুক্তিযোদ্ধা" এবং  ফুজায়েল আহমদ রচিত এবং বদরুল ইসলাম মনু নির্দেশিত তারুণ্য নাট্যগোষ্ঠীর মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক "একজন মুক্তিযোদ্ধার গল্প" দর্শকদের মন কাড়ে।

পরিশেষে, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী উপস্থিত সকল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পীদের ভূয়সী প্রশংসা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৭ মার্চ, ২০২৬,  12:06 AM