ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

​সাংবাদিক আব্দুল হান্নান (স্বপন) আর নেই

#
news image

হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এবং দৈনিক নববাণী’র জেলা প্রতিনিধি আব্দুল হান্নান (স্বপন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১:৪০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল হান্নান (স্বপন) হবিগঞ্জ শহরের কালিবাড়ি ক্রস রোডস্থ 'বিসমিল্লাহ অফসেট'-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি হবিগঞ্জ পুরাতন হাসপাতাল সড়ক এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা কোর্ট মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজনগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার অকাল মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মী ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৬,  2:57 PM