ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

পূর্ণ ভবা নদীর তীরে অবস্থিত সোনার বাংলা সেচ প্রকল্পের নানা অনিয়ম  গোমস্তাপুরে ইউএনওকে কৃষকদের  স্মারকলিপি প্রদান 

#
news image

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে সেচকাজে অতিরিক্ত চার্জ আদায়সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে  নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কৃষকরা। আজ মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। কৃষকরা জানায়,রহনপুর ইউনিয়নের পূর্ণ ভবা নদীর পাড়ে কাজিগ্রামে সোনারবাংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে  ওই ইউনিয়নে সেচের পানি সরবরাহ করে থাকে।গত মৌসুমে বিঘা প্রতি ৫শ থেকে ৬ শ টাকা নেয়া হলেও এবার  বিঘাপ্রতি দেড় হাজার টাকা দাবি করছে কর্তৃপক্ষ। এছাড়া, ওই সমিতির নেতৃবৃন্দ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।ইউএনওকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারিক আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি কাজি গ্রাম সোনার বাংলা, শফিকুল ইসলাম, সাবেক( ভারপ্রাপ্ত) সভাপতি, মনিমুল হক মুনি, অফিস ঘর নির্মাণের জমি দাতা সদস্য, গোলাম রাব্বানী রকি,সাবেক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ।এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান জানান, ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক  ওই সমিতিকে কৃষকদের কাছ থেকে পূর্বের ন্যায় সেচচার্জ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগ সুষ্ঠ তদন্ত করে কৃষক দের সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আনোয়ার হোসেন, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি :

০২ জানুয়ারি, ২০২৫,  4:50 AM